পর্দার প্রতি চরম অবহেলা

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.August 27, 2023গুনাহ শিরক কুফর ও বিদ‘আত, মহিলাদের বিষয়

বর্তমানে আলেম উলামা এবং খাছ লোকদের মধ্যে একটি গুনাহ পরিলক্ষিত হচ্ছে। একজন লোক ইশরাক আওয়াবীন ও তাহাজ্জুদ পড়ায় খুব অভ্যস্ত, সমস্ত নফল ইবাদতের ইহতেমাম করে সে। কিন্তু তার ঘরে শর‘ঈ পর্দা নেই। সে ভাবী, শালী, ফুফাত বোন, মামাত বোন, খালাত বোন, কারো সাথে পর্দা করে না। অথচ তার উপর তা ফরয! এখন প্রশ্ন, কেন সে পর্দা করে না? সে কি অজ্ঞ? না! আসলে সে জানে; কিন্তু আল্লাহকে ভয় করে না। এরকম লোকদেরকে সাধারণ লোকেরা মৌলভী সাহেব মনে করে। কোন লোক দ্বীন সম্পর্কে দু’টি কথা জানলেই কি সে মৌলভী হয়ে যায়? মৌলভী হওয়া এত সহজ নয়। আসলে মৌলভীতো বলা হয় তাকে, যে মাওলা ওয়ালা (আল্লাহওয়ালা)। যে শরী‘আতের খেলাফ চলে সে আবার মৌলভী হয় কিভাবে?