৩৮৯. দুনিয়ার লোভ আর বৈধ আকাঙ্খা

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)October 6, 2024আত্মশুদ্ধি, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, মানুষ দুনিয়ার লোভ আর বৈধ আকাঙ্খার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। ব্যবসার প্রতি খুব আকাঙ্ক্ষা। এটা দুনিয়ার লোভ না। টাকা পয়সা দরকার। সেটা আসুক, এটা কামনা করে। এটা দুনিয়ার লোভ না। হালাল জিনিস আসবে, আমি সে হালাল জিনিস খাবো এবং আরামের সাথে থাকবো, ইজ্জতের সাথে থাকবো এবং আমি আল্লাহকে ডাকবো এটা দুনিয়ার লোভ না। চাই সে ধন-দৌলত, টাকা-পয়সা হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি ডলারই হোক না কেন। এটা দুনিয়ার লোভ না। হাঁ, সে হারাম জিনিসের আগ্রহ করলো, সুদ ঘুষের পথে হোক, জায়েয হোক, নাজায়েয হোক আমার তো টাকার দরকার, সেটা দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ যার ভিতরে পয়দা হয়, সে দুনিয়াকে টার্গেট বানায়; আখেরাতকে গৌণ বানায় তখন সে এক্সিডেন্ট করে। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন যে, দুনিয়ার মোহ সকল পাপের মূল।