Malfuzat
100%
৩৬৯. আল্লাহর দোস্ত হওয়ার উপায়
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, আল্লাহর দোস্ত কিভাবে হবে? আল্লাহর দুশমন হওয়ার আখলাক-চরিত্র এবং আল্লাহর দুশমন হওয়ার যিন্দেগী ত্যাগ করে দিলেই আল্লাহর দোস্ত হয়ে যাবে। আসল কাজ তো এই। যেটা করার সেটা করি না। এমনি মনে করি যে, আমরা ওলী-আল্লাহ হয়ে গেছি। খালি ভাবলেই কি ওলী-আল্লাহ হয়ে যায়? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বাইরে চলতে থাকি, আর মনে করতে থাকি যে, আমি বহুত বড় গাওছে আযম হয়ে গেছি। সুন্নত-শরী‘আতের বাইরে চলে কিভাবে সে ওলী-আল্লাহ হবে?