Malfuzat
100%

নসীহত

মানুষের যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, তখন তার আপনজনদেরকে কাছে ডেকে এনে বলে যে, আমি আমার বিদায়ের মুহূর্তে তোমাদেরকে কিছু জরুরী নসীহত করে যাচ্ছি। আমাদের দেশের (ভারতের) জনৈক ফেরিওয়ালা ছোট একটি বাক্স নিয়ে সারাদিন ফেরী করে বেড়াত। সারা দিনে যা কিছু আয় রোজগার হতো তা দিয়েই তার সংসারের খরচ চালাত। সে তার জীবনের শেষ মুহূর্তে সন্তানদের উপদেশ দিয়ে গেছে যে, তোমরা এ ভাবে চলবে। পরবর্তীতে দেখা গেছে যে, তার সন্তানেরা বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে। তারা পিতার উপদেশ মোতাবেক চলার কারণেই পরিশ্রমের সুফল ভোগ করেছে। আজ তাদের জীবনে শান্তি বিরাজ করছে। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে আমার আগে অনেক নবী-রাসূল এসেছেন। আজ তাদের কেউ জীবিত নেই। আমিও আল্লাহর নবী (আলাইহিস সালাম)। আমিও তোমাদের মাঝে চিরদিন থাকবো না। এজন্য আমি তোমাদেরকে কিছু উপদেশ দিয়ে যাচ্ছি, যে পথে চললে তোমরা নিশ্চিত সফলকাম হবে, কোনক্রমেই পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত ও অপদস্থ হবেনা। আমার বাতলানো নসীহত যদি তোমরা আন্তরিক ভাবে মেনে চলো, তাহলে তোমরা অবশ্যই সফলতা অর্জন করবে।