পরিপূর্ণ যিকিরের তরীকা

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.January 28, 2024দু‘আ দুরূদ ও যিকির

ফাতাওয়ায়ে আলমগীরীতে এ মাসআলা পরিস্কার ভাবে উল্লেখ আছে যে, ‘এক কামরায় কেউ যিকির করছে, আর অন্য কামরায় ওয়ায হচ্ছে, এমতাবস্থায় যিকির বন্ধ করে ওয়াযে শরীক হতে হবে। অনেকেই দ্বীনী আলোচনার সময় যিকিরে মশগুল থাকে। অথচ শ্রবণের হক হচ্ছে- কানে শুনা এবং অন্তরকে নিবিষ্ট রাখা। হযরত আকদাস হাকীমুল উম্মত থানভী রহ. এর কাছে পরিপূর্ণ যিকিরের তরীকা জানতে চাওয়া হলে- তিনি জবাবে জানান যে, ‘মুখে যিকির কর এবং অন্তরকে নিবিষ্ট রাখ।’