Malfuzat
100%
শর‘ঈ পর্দা
ভালো ভালো মানুষের ঘরেও আজ শর‘ঈ পর্দা নেই। (খাছ খাছ ঘর বাদে) যেমন-চাচী, মামী, মাউইমা, চাচাত বোন, ফুফাত বোন, খালাত বোন এদের সকলের সঙ্গেই পর্দা করা ফরয। কিন্তু বাস্তবতা এর বিপরীত। শরী‘আতে থুত্থুড়ে বৃদ্ধার মুখ দেখা জায়িয থাকলেও তার চুল দেখা হারাম। এবং যে বাচ্চা বড় হয়ে গেছে তার সাথে পর্দা করা ফরয। অনেকে বলে থাকে সেদিনের বাচ্চা ওর সাথে আবার কিসের পর্দা? এটা চরম মূর্খতা। উলামায়ে কিরামের থেকে মাসআলা জেনে নেয়া উচিৎ।