Malfuzat
100%
ইমামের ইক্তেদা
এক মসজিদের নামাযের পর যখন দু‘আ করছিলাম, পিছনে মুসল্লিরা আমীন আমীন বলতে লাগলো। আমি বললাম, বন্ধুগণ! আমি যখন সূরা ফাতিহার মধ্যে ولضّالين পড়লাম তখন কেন আপনারা জোরে জোরে أمين বলেননি। কিছুলোক জবাব দিল, আমরাতো হানাফী। জোরে আমীন বলাতো শাফে‘ঈদের কাজ। আমি বললাম, বন্ধুগণ! আপনারা কি তাহলে নামাযের মধ্যে হানাফী আর নামাযের বাহিরে শাফে‘ঈ? তখন তারা সবাই ব্যাপারটা বুঝতে পারলো। আসলে কেউ হয়তো কোন কারণে এরকম করেছিল, কিন্তু পরবর্তীতে এটাকেই নিয়ম বানিয়ে নেয়া হয়েছে। উল্লেখ্য যে, দু‘আর মধ্যে যেমন ইমামের অনুসরণ জরুরী নয় তেমনিভাবে ইমামের আগে-পরে দু‘আ শুরু বা শেষ করলেও কোন ক্ষতি নেই।