রিযিক বৃদ্ধির উপায়

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.August 26, 2023লেনদেন কামাই রোজগার, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত

এক ব্যক্তি আমার দ্বারা রিযিক বৃদ্ধির দু‘আ করিয়ে অযীফা নিয়ে যায়, কিন্তু কোন ফল না হওয়ার কথা জানায়। আমি তাকে বলি, দু’টি ট্রাক সামনা-সামনি পরস্পরে ঠেলাঠেলি করলে কেউ গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। অযীফাও চালু গুনাহও চালু উদ্দেশ্য হাসিল হবে কি করে?