Malfuzat
100%
তাসাউফের কিতাবের গুরুত্ব
হযরতওয়ালা রহ. তাসাওউফ তথা আত্মশুদ্ধির কিছু কিতাব দরসে দাখিল রাখার জন্য তাকীদ করতেন। উল্লেখ্য যে, হারদুঈর মাদরাসায় তাবলীগে দ্বীন, তালীমুদ্দীন এবং কছদুস সাবীল নিয়মতান্ত্রিক ভাবে দরসে পড়ানো হয়। অনুরূপভাবে যারা কুরআনে পাকের তাসহীহ করার জন্য সেখানে আসেন তাদের জন্যও ঐসব কিতাবের দরসে শরীক হওয়া বাধ্যতামূলক।