Malfuzat
100%
আমল বিহীন ইলম
হযরত বলেন, আপনারা সালামের সংশোধন করুন। অর্থাৎ শুরুর হামযা স্পষ্টভাবে এবং মীম এর পেশকে পরিস্কার উচ্চারণে বলা চাই। সাথে সাথে সালামের ব্যাপক প্রসারও করতে হবে। দাওয়াতুল হকের অনেক কর্মীর অবস্থা মকতবের শিশুর মত হয়ে গেছে। তাদের অনেক সুন্নাত মুখস্থ আছে কিন্তু আমল নেই। আমরাও মাদরাসায় সহজ সহজ সুন্নাতের মুযাকারা করি কিন্তু সুন্নাতের ব্যাপক প্রচার-প্রসার এখনো হচ্ছে না।