Masail
100%

“ রাব্বী “ নামের মাসআলা

Question

আমার নাম ফজলে রাব্বী। কিন্তু মানুষে আমাকে শুধু “ রাব্বী “ বলে ডাকে। যার অর্থ হলো-”হে আমার রব”। এখন প্রশ্ন হলো,যারা আমাকে রাব্বী বলে ডাকে, তাদের বা আমার কোন গোনাহ হবে কিনা?

Answer

যারা না বুঝে ডাকে, তাদের গোনাহ হবে না। তবে জেনেবুঝে এমন ডাকা জায়েজ নয়। আপনার নামতো ফজলে রাব্বী। শুধু রাব্বী নয়। সুতরাং কেউ ভুল করে ডাকলে এর দায়ভার আপনার উপর নয়।

أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ [٥٣:٣٨]

কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না। [সূরা নাজম-৩৮]

والله اعلم بالصواب