নামাযের বাহিরে কুরআন শোনা

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026নামায, কুরআন ও তাফসীর, বিবিধ

Question

আমরা জানি, নামাযের ভিতরে কুরআন শুনা ওয়াজিব। কিন্তু নামাযের বাইরে তার হুকুম কি?

Answer

নামাযের ভিতরে ইমামের তিলাওয়াতে কুরআন শুনা সকল উলামাদের নিকট ওয়াজিব। নামাযের বাইরে কুরআন তিলাওয়াত হলে, তা শুনা ওয়াজিব কিনা এ ব্যাপারে মতভেদ আছে। হযরত থানভী রহ. মানুষের সুবিধার্থে নামাযের বাইরে তিলাওয়াতে কুরআন শুনা মুস্তাহাব বলেছেন। [প্রমাণঃ খাইরুল ফাতাওয়া ১:২৬০, ইমদাদুল ফাতাওয়া ৪:৫৯]