নামাযের বাহিরে কুরআন শোনা

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬নামায, কুরআন ও তাফসীর, বিবিধ

প্রশ্ন

আমরা জানি, নামাযের ভিতরে কুরআন শুনা ওয়াজিব। কিন্তু নামাযের বাইরে তার হুকুম কি?

উত্তর

নামাযের ভিতরে ইমামের তিলাওয়াতে কুরআন শুনা সকল উলামাদের নিকট ওয়াজিব। নামাযের বাইরে কুরআন তিলাওয়াত হলে, তা শুনা ওয়াজিব কিনা এ ব্যাপারে মতভেদ আছে। হযরত থানভী রহ. মানুষের সুবিধার্থে নামাযের বাইরে তিলাওয়াতে কুরআন শুনা মুস্তাহাব বলেছেন। [প্রমাণঃ খাইরুল ফাতাওয়া ১:২৬০, ইমদাদুল ফাতাওয়া ৪:৫৯]