Masail
100%
হাদিয়াকৃত তাফসীর গ্রন্থ ক্রয় করা
Question
সৌদি বাদশাহ ফাহাদের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দেয়া সংখিপ্ত মা‘আরিফুল কুরআন আমরা না পাওয়ায় আমাদের পক্ষে তা খরিদ করা অথবা খরিদ করে বিক্রি করা জায়িয হবে কি-না? বিস্তারিত জানালে উপকৃত হব।
Answer
সৌদি বাদশাহ কর্তৃক বিতরণকৃত সংক্ষিপ্ত তাফসীরে মা‘আরিফুল কুরআনে লেখা হয়েছে যে, সেটা ওয়াকফকৃত। অতএব, এ তাফসীরের মালিকানা অধিকারই কারো অর্জিত হয় না। সুতরাং, আর ক্রয়- বিক্রয়ও জায়িয নয়। [আল-বাহরুর রায়িক ৫:২০৫, ফাতাওয়ায়ে আলমগিরী ২:৩৫৬]