হাদিয়াকৃত তাফসীর গ্রন্থ ক্রয় করা

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬কুরআন ও তাফসীর, উলামা তোলাবা

প্রশ্ন

সৌদি বাদশাহ ফাহাদের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দেয়া সংখিপ্ত মা‘আরিফুল কুরআন আমরা না পাওয়ায় আমাদের পক্ষে তা খরিদ করা অথবা খরিদ করে বিক্রি করা জায়িয হবে কি-না? বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

সৌদি বাদশাহ কর্তৃক বিতরণকৃত সংক্ষিপ্ত তাফসীরে মা‘আরিফুল কুরআনে লেখা হয়েছে যে, সেটা ওয়াকফকৃত। অতএব, এ তাফসীরের মালিকানা অধিকারই কারো অর্জিত হয় না। সুতরাং, আর ক্রয়- বিক্রয়ও জায়িয নয়। [আল-বাহরুর রায়িক ৫:২০৫, ফাতাওয়ায়ে আলমগিরী ২:৩৫৬]