Masail
100%
লোহা-পিতল অথবা তামার আংটি পরিধান করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া) February 6, 2025 কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি,সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
Question
পুরুষের জন্য রুপার আংটি ব্যতীত অন্য কোন ধাতু যথা লোহা তামা, পিতল, বা স্টীলের আংটি ব্যবহার করা জায়েয আছে কি? এবং মহিলাদের জন্যই বা কি হুকুম?
Answer
পুরুষের জন্য রুপা ছাড়া অন্য কোন ধাতু যথা, লোহা, পিতল, তামা, স্টীলের আংটি ব্যবহার করা জায়েয নেই। অনুরূপভাবে মহিলাদের জন্য সোনা রুপা ছাড়া অন্য কোন ধাতুর আংটি পরা জায়েয নেই। ফাতওয়ায়ে শামি এবং ফাতওয়ায়ে আলমগীরী দ্বারা এটা মাকরূহ হওয়া বুঝে আসে। তবে লোহার আংটিতে যদি রুপা লাগিয়ে নেয়া হয় তাহলে তা পরতে কোন অসুবিধা নেই। (ফাতওয়ায়ে আলমগীরী- ৬-২২৪, রহীমিয়া-৬/-২৭৯)