মাসাইল
১০০%

লোহা-পিতল অথবা তামার আংটি পরিধান করা

প্রশ্ন

পুরুষের জন্য রুপার আংটি ব্যতীত অন্য কোন ধাতু যথা লোহা তামা, পিতল, বা স্টীলের আংটি ব্যবহার করা জায়েয আছে কি? এবং মহিলাদের জন্যই বা কি হুকুম?

উত্তর

পুরুষের জন্য রুপা ছাড়া অন্য কোন ধাতু যথা, লোহা, পিতল, তামা, স্টীলের আংটি ব্যবহার করা জায়েয নেই। অনুরূপভাবে মহিলাদের জন্য সোনা রুপা ছাড়া অন্য কোন ধাতুর আংটি পরা জায়েয নেই। ফাতওয়ায়ে শামি এবং ফাতওয়ায়ে আলমগীরী দ্বারা এটা মাকরূহ হওয়া বুঝে আসে। তবে লোহার আংটিতে যদি রুপা লাগিয়ে নেয়া হয় তাহলে তা পরতে কোন অসুবিধা নেই। (ফাতওয়ায়ে আলমগীরী- ৬-২২৪, রহীমিয়া-৬/-২৭৯)