সর্ব প্রথম সৃষ্টি নূরে মুহাম্মদী
প্রশ্ন
এই কথা কী ঠিক: সর্ব প্রথম সৃষ্টি নূরে মুহাম্মদী
উত্তর
আল্লাহ তালা সর্ব প্রথম আমার নূরকে সুষ্টি করেছেন।
হযরত জাবের রা. বলেন, আমি আল্লাহ তা‘আলার সর্বপ্রথম সৃষ্টি সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞাসা করলে তিনি ইরশাদ করলেন, হে জাবের। তা হল তোমার নবীর নূর।
আমি আল্লাহ তা‘আলার নূরের সৃষ্টি আর আমার নূর থেকে সব কিছু সৃষ্টি।
উল্লেখিত বাক্য সমূহের মধ্যে থেকে যদিও প্রথম বাক্যটি লোকমুখে অধিক প্রসিদ্ধ। কিন্তু মূলত সবগুলিই একটি দীর্ঘ জাল রেওয়ায়েতের বিভিন্ন রূপ। বিখ্যাত মুহাদ্দিস শাইখ আব্দুল্লাহ ইবনে সিদ্দীক আল গুমারী রহ. উক্ত রেওায়ায়েতটি জাল প্রমাণে স্বতন্ত্র একটি পুস্তক রচনা করছেন। শাইখ আহমাদ ইবনে আব্দুল কাদের শানকাতিও এ সম্পর্কে একটি নাতিদীর্ঘ কিতাব রচনা করেছেন। যাতে তিনি প্রমাণ করেছেন যে, আলোচ্য হাদীসগুলি একেবারেই জাল। শাইখ আহমাদ আল গুমারী বলেন, এই রেওয়ায়েতগুলি জাল। যদি পূর্ণ রেওয়ায়েতটি উল্লেখ করা হয় তাহলে সেটি জাল হওয়ার ব্যাপারে কোন পাঠকের সন্দেহ থাকবে না। রেওয়ায়েতটি বড় সাইজের পূর্ণ দু’পৃষ্ঠা হবে।
হাফেজ ইবনে তাইমিয়া রহ. উক্ত রেওয়ায়েতের কোন কোন বাক্যের প্রতি ইঙ্গিত করে বলেছেন, হাদীস বিশেষজ্ঞদের সর্বসম্মতি ক্রমে এ সবগুলিই মিথ্যা ও বানোয়াট। হাফেজ ইবনে কাসীর রহ. তার ইতিহাস গ্রন্থে ইবনে তাইমিয়া রহ. এর উক্তি উল্লেখ পূর্বক একমত পোষণ করেছেন। (আল-জাসারুল মারফুআ-৪৩)
বিঃ দ্রঃ আমাদের সমাজে প্রচলিত এ ধরনের আরো অনেক মিথ্যা ও বানোয়াট হাদীস সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখুন বাংলায় প্রকাশিত “প্রচলিত জাল হাদীস।"