Masail
100%
বিয়ের পর মেয়ের নিজের বাড়িতে কী কসর
Question
হুজুর। আমার বাড়ি নাটোর। আমার বিয়ে হয়েছে গাজীপুর। আমি এখন আমার স্বামীর সাথে গাজীপুরে থাকি। এখন আমি যদি কখনো আমার বাবার বাড়িতে বেড়াতে আসি, তাহলে আমি মুসাফির হবো নাকি মুকীম? দয়া করে জানাবেন।
Answer
যেহেতু আপনি আপনার স্বামীর বাড়িতে পূর্ণভাবে চলে আসছেন। এখানেই বসবাস করছেন। সুতরাং স্বামীর বাড়িই আপনার প্রকৃত বাড়ী। সুতরাং এখন বাবার বাড়িতে গেলে যদি পনের দিন থাকার নিয়ত না করেন, তাহলে আপনাকে মুসাফির হিসেবে কসর করতে হবে।
الوطن الأصلى هو موطن ولادته أو تأهله أو توطنه يبطل بمثله (الدر المختار مع رد المحتار-2\614)
وطن اصلى وهو مولد الرجل أو البلد الذى تأهل به، ويبطل الوطن الأصلى بالوطن الأصلى (الفتاوى الهندية-1\143، جديد-1\202)