মহিলা রোগীর চিকিৎসা

মুফতী মনসূরুল হক সাহেবOctober 27, 2025মেয়েদের বিষয়

Question

আমি একজন ইমাম এবং হোমিও ডাক্তার আমি যদি মহিলা রোগীর চিকিৎসা করতে চাই তাহলে কি পর্দার অন্তরালে রেখে রোগের লক্ষন শুনে চেহারা না দেখে ঔষধ দিতে পারব? এতে আমার ইমামতির কোন ক্ষতি হবে কি না?

Answer

হ্যাঁ, যদি পূর্ণ পর্দা রক্ষা করে, পর্দার আড়াল থেকে প্রয়োজনীয় কথা শুনে চিকিৎসা করে থাকেন, তাহলে তা জায়েজ আছে। এতে আপনার ইমামতীর কোন ক্ষতি হবে না।

يجوز الكلام المباح مع إمرأة أجنبية (رد المحتار-9/529)