মহিলা রোগীর চিকিৎসা

মুফতী মনসূরুল হক সাহেব২৭ অক্টোবর, ২০২৫মেয়েদের বিষয়

প্রশ্ন

আমি একজন ইমাম এবং হোমিও ডাক্তার আমি যদি মহিলা রোগীর চিকিৎসা করতে চাই তাহলে কি পর্দার অন্তরালে রেখে রোগের লক্ষন শুনে চেহারা না দেখে ঔষধ দিতে পারব? এতে আমার ইমামতির কোন ক্ষতি হবে কি না?

উত্তর

হ্যাঁ, যদি পূর্ণ পর্দা রক্ষা করে, পর্দার আড়াল থেকে প্রয়োজনীয় কথা শুনে চিকিৎসা করে থাকেন, তাহলে তা জায়েজ আছে। এতে আপনার ইমামতীর কোন ক্ষতি হবে না।

يجوز الكلام المباح مع إمرأة أجنبية (رد المحتار-9/529)