মানুষের নিসবত
Question
আমাদের এলাকায় এক বাউল ভক্ত ব্যক্তি বলছে যে, হাশরের ময়দানে নাকি প্রত্যেক মানুষকে তার মায়ের দিকে নিসবত করে ডাকা হবে। বাবার দিকে সম্বন্ধ করে ডাকা হবে না। এমন কোন কথা কি আসলেই সত্য? দয়া করে জানাবেন।
Answer
একথা সবই মিথ্যা কথা। হাশরের ময়দানে যত মানুষ উঠবে তাদের সকলকে তার পিতার নামের সাথে জুড়েই ডাকা হবে। তবে যদি কারো পিতা না থাকে, যেমন জারজ সন্তান হয়, তাহলে তাকে তার মায়ের দিকে নিসবত করে ডাকা হবে।
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
আবূ দারদা রা. সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কিয়ামাতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৯৪৮, সুনানে দারিমী, হাদীস নং-২৭৩৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৮২৭]