Masail
100%

বারই রবীউল আউয়ালে আলোক সজ্জা করা

Question

বারই রবীউল আউয়ালে আলোক সজ্জা করা কী জায়েয?

Answer

মাসআলা: আখেরী নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ এর ইজ্জত সম্মান আর তাঁর সাথে মহব্বত ও ভালবাসা পোষণ করা ঈমানের মূল বুনিয়াদ। যে হতভাগ্যের অন্তরে নবীজীর প্রতি মহব্বত নেই সে প্রকৃতপক্ষে ঈমানের সংজ্ঞা থেকে বেখবর। কুরআন হাদীস যেমনভাবে আমাদেরকে এই সংবাদ দিয়েছে যে, তাঁর সাথে মহব্বত ও ভালবাসা রাখা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ তেমনই আমাদেরকে ভালবাসা পোষণ করার পদ্ধতিও বলে দিয়েছে। সাহাবায়ে কেরামের অন্তরে নবীজীর মহব্বত সবচেয়ে বেশী বদ্ধমূল ছিল। তারা দেখিয়ে গেছেন কিভাবে তাঁকে ভালবাসতে হয়।

বারই রবীউল আউয়ালে আলোক সজ্জা করা যদি খায়ের বরকত আর সাওয়াবের কোন কাজ হত তাহলে রাসূলুল্লাহ ﷺ নিশ্চয় তা আমাদেরকে বলে দিয়ে যেতেন। সাহাবায়ে কেরাম দিল খুলে তা পালন করতেন। কিন্তু নবীজী ﷺ এমনটি করেননি এবং তার হুকুমও প্রদান করেননি। কোন সাহাবী আর তাবেঈও এসব করেছেন বলে কোন প্রমাণ পাওয়া যায় না। আয়িম্মায়ে মুজতাহিদীনরাও এসব করেন নি। আউলিয়ায়ে কেরাম যেমন খাজা মুঈনুদ্দীন চিশতী, গাওসুল আযম শায়েখ আব্দুল কাদের জীলানী রহ. প্রমুখগণ এধরনের কোন আলোক সজ্জা করেছেন বলেও কোন প্রমাণ পাওয়া যায় না।

আলোক সজ্জা করা যদি বাস্তবেই কোন সাওয়াবও কল্যাণের কাজ হত তাহলে এই সব বুযুর্গ যাদের মহব্বত নবীর প্রতি আমাদের তুলনায় শত সহস্র গুণ বেশী ছিল তারা অবশ্য এটা করতেন। খায়রুল কুরুন তথা উত্তম যুগে আলোক সজ্জার এই প্রথা না থাকাটাই একথার স্পস্ট দলীল যে, এটা কোন সাওয়াবের কাজ নয়। সুতরাং এটাকে দ্বীনের অংশ এবং সাওয়াবের কাজ মনে করা বিদ‘আত ও গুনাহ। অগ্নি পুজকদের সাথে এর সাদৃশ্যতা পাওয়া যায়। (ফাতওয়া মাহমুদিয়া-১/২২৪ আপকে মাসাইল ৮/১৪৩)