Masail
100%

জমির উশর আদায়

Question

আসসালামু আলাইকুম। জমির ট্যাক্স বা খাজনা দিলে কি জমির উশর আদায় হবে? দলিল সহ জানালে উপকৃত হবো।

Answer

জমির ট্যাক্স বা খাজনা হল রাষ্ট্রীয় কর। উশর হচ্ছে ইবাদত। ফসলের যাকাত। যা কেবল গরীবকেই দেয়া যায়। উশর রাষ্ট্রের হক নয়। গরীবের হক। সুতরাং একজনের হক আরেকজনকে দিলে কিভাবে তা আদায় হবে?

إنما الصدقات للفقراء والمساكين (التوبة-60)

مصرف الزكاة والعشر. هو فقير من له أدنى شيء أى دون نصاب (الدر مع رد المحتار، كتاب الزكاة، باب المصرف-3\283-284)