المطففين

المطففين

আল-মুতাফফিফীন

Ayah ৩৬ · Meccan · Para ৩০

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

وَیۡلٌ لِّلۡمُطَفِّفِیۡنَ ۙ

বহু দুর্ভোগ আছে তাদের, যারা মাপে কম দেয়,

الَّذِیۡنَ اِذَا اکۡتَالُوۡا عَلَی النَّاسِ یَسۡتَوۡفُوۡنَ ۫ۖ

যারা মানুষের নিকট থেকে যখন মেপে নেয়, পূর্ণমাত্রায় নেয়

وَاِذَا کَالُوۡہُمۡ اَوۡ وَّزَنُوۡہُمۡ یُخۡسِرُوۡنَ ؕ

আর যখন অন্যকে মেপে বা ওজন করে দেয় তখন কমিয়ে দেয়।

اَلَا یَظُنُّ اُولٰٓئِکَ اَنَّہُمۡ مَّبۡعُوۡثُوۡنَ ۙ

তারা কি চিন্তা করে না, তাদেরকে জীবিত করে ওঠানো হবে?

لِیَوۡمٍ عَظِیۡمٍ ۙ

এক মহা দিবসে

یَّوۡمَ یَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ ؕ

যে দিন সমস্ত মানুষ রাব্বুল আলামীনের সামনে দাঁড়াবে

کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡفُجَّارِ لَفِیۡ سِجِّیۡنٍ ؕ

কখনই এটা সমীচীন নয়। নিশ্চয়ই পাপিষ্ঠদের আমলনামা আছে সিজ্জীনে।

وَمَاۤ اَدۡرٰىکَ مَا سِجِّیۡنٌ ؕ

তুমি কি জান ‘সিজ্জীন’ (-এ রক্ষিত আমলনামা) কী?

کِتٰبٌ مَّرۡقُوۡمٌ ؕ

তা এক লিপিবদ্ধ দফতর

وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ ۙ

সে দিন অনেক দুর্ভোগ আছে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।

الَّذِیۡنَ یُکَذِّبُوۡنَ بِیَوۡمِ الدِّیۡنِ ؕ

যারা কর্মফল দিবসকে অস্বীকার করে।

وَمَا یُکَذِّبُ بِہٖۤ اِلَّا کُلُّ مُعۡتَدٍ اَثِیۡمٍ ۙ

সে দিনকে অস্বীকার করে প্রত্যেক এমন লোক, যে সীমালঙ্ঘনকারী গুনাহগার।

اِذَا تُتۡلٰی عَلَیۡہِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ؕ

তার সামনে আমার আয়াত পড়া হলে সে বলে এসব তো অতীত লোকদের কিসসা-কাহিনী।

کَلَّا بَلۡ ٜ رَانَ عَلٰی قُلُوۡبِہِمۡ مَّا کَانُوۡا یَکۡسِبُوۡنَ

কখনও নয়! বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে।

کَلَّاۤ اِنَّہُمۡ عَنۡ رَّبِّہِمۡ یَوۡمَئِذٍ لَّمَحۡجُوۡبُوۡنَ ؕ

কখনও নয়! বস্তুত তারা সে দিন তাদের প্রতিপালকের দীদার (দর্শন) থেকে বঞ্চিত থাকবে।

ثُمَّ اِنَّہُمۡ لَصَالُوا الۡجَحِیۡمِ ؕ

তারপর তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে।

ثُمَّ یُقَالُ ہٰذَا الَّذِیۡ کُنۡتُمۡ بِہٖ تُکَذِّبُوۡنَ ؕ

তারপর বলা হবে, এটাই সেই বস্তু, যাকে তোমরা মিথ্যা সাব্যস্ত করতে।

کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡاَبۡرَارِ لَفِیۡ عِلِّیِّیۡنَ ؕ

জেনে রেখ, পুণ্যবানদের আমলনামা থাকে ইল্লিয়্যীনে।

وَمَاۤ اَدۡرٰىکَ مَا عِلِّیُّوۡنَ ؕ

তুমি কি জান ইল্লিয়্যীন (-এ রক্ষিত আমলনামা) কী?

کِتٰبٌ مَّرۡقُوۡمٌ ۙ

তা এক লিপিবদ্ধ দফতর।

یَّشۡہَدُہُ الۡمُقَرَّبُوۡنَ ؕ

যা দেখে (আল্লাহর) সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতাগণ।

اِنَّ الۡاَبۡرَارَ لَفِیۡ نَعِیۡمٍ ۙ

নিশ্চয়ই পুণ্যবানগণ থাকবে প্রভূত নি‘আমতের মধ্যে।

عَلَی الۡاَرَآئِکِ یَنۡظُرُوۡنَ ۙ

আরামদায়ক আসনে বসে অবলোকন করতে থাকবে।

تَعۡرِفُ فِیۡ وُجُوۡہِہِمۡ نَضۡرَۃَ النَّعِیۡمِ ۚ

তাদের চেহারায় সুখ-স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে।

یُسۡقَوۡنَ مِنۡ رَّحِیۡقٍ مَّخۡتُوۡمٍ ۙ

তাদেরকে পান করানো হবে বিশুদ্ধ পানীয়, যাতে মোহর করা থাকবে।

خِتٰمُہٗ مِسۡکٌ ؕ  وَفِیۡ ذٰلِکَ فَلۡیَتَنَافَسِ الۡمُتَنَافِسُوۡنَ ؕ

তার মোহর হবে কেবল মিস্ক। এটাই এমন জিনিস, লুব্ধজনদের উচিত এর প্রতি অগ্রগামী হয়ে লোভ প্রকাশ করা,

وَمِزَاجُہٗ مِنۡ تَسۡنِیۡمٍ ۙ

সে পানীয়ে ‘তাসনীম’-এর পানি মেশানো থাকবে।

عَیۡنًا یَّشۡرَبُ بِہَا الۡمُقَرَّبُوۡنَ ؕ

তা একটি প্রস্রবণ, যা থেকে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত বান্দাগণ পানি পান করে।

اِنَّ الَّذِیۡنَ اَجۡرَمُوۡا کَانُوۡا مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا یَضۡحَکُوۡنَ ۫ۖ

নিশ্চয়ই যারা অপরাধে লিপ্ত ছিল তারা মুমিনদের নিয়ে হাসত।

وَاِذَا مَرُّوۡا بِہِمۡ یَتَغَامَزُوۡنَ ۫ۖ

যখন তাদের কাছ দিয়ে যেত, তখন একে অন্যকে চোখ টিপে ইশারা করত।

وَاِذَا انۡقَلَبُوۡۤا اِلٰۤی اَہۡلِہِمُ انۡقَلَبُوۡا فَکِہِیۡنَ ۫ۖ

যখন নিজ পরিবারবর্গের কাছে ফিরে যেত তখন ফিরত হর্ষোৎফুল্ল হয়ে।

وَاِذَا رَاَوۡہُمۡ قَالُوۡۤا اِنَّ ہٰۤؤُلَآءِ لَضَآلُّوۡنَ ۙ

এবং যখন তাদেরকে (অর্থাৎ মুমিনদেরকে) দেখত, তখন বলত, নিশ্চয়ই এরা পথভ্রষ্ট।

وَمَاۤ اُرۡسِلُوۡا عَلَیۡہِمۡ حٰفِظِیۡنَ ؕ

অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি।

فَالۡیَوۡمَ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنَ الۡکُفَّارِ یَضۡحَکُوۡنَ ۙ

তার পরিণাম এই যে, আজ মুমিনগণ কাফেরদেরকে নিয়ে হাসবে।

عَلَی الۡاَرَآئِکِ ۙ  یَنۡظُرُوۡنَ ؕ

আরামদায়ক আসনে বসে দেখবে

ہَلۡ ثُوِّبَ الۡکُفَّارُ مَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ ٪

যে, কাফেরগণ বাস্তবিকই তাদের কৃতকর্মের ফল পেয়ে গেছে।