الانشقاق
আল-ইনশিকাক
Ayah ২৫ · Meccan · Para ৩০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اِذَا السَّمَآءُ انۡشَقَّتۡ ۙ
যখন আকাশ ফেটে যাবে
وَاَذِنَتۡ لِرَبِّہَا وَحُقَّتۡ ۙ
এবং তার প্রতিপালকের আদেশ শুনে তা পালন করবে এবং তা তার জন্য অপরিহার্য
وَاِذَا الۡاَرۡضُ مُدَّتۡ ۙ
এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে।
وَاَلۡقَتۡ مَا فِیۡہَا وَتَخَلَّتۡ ۙ
এবং তার অভ্যন্তরে যা-কিছু আছে তা বাইরে নিক্ষেপ করে সে শূন্যগর্ভ হয়ে যাবে
وَاَذِنَتۡ لِرَبِّہَا وَحُقَّتۡ ؕ
এবং সে তার প্রতিপালকের আদেশ শুনে তা পালন করবে এবং তা তার জন্য অপরিহার্য। (তখন মানুষ তার পরিণাম জানতে পারবে)।
یٰۤاَیُّہَا الۡاِنۡسَانُ اِنَّکَ کَادِحٌ اِلٰی رَبِّکَ کَدۡحًا فَمُلٰقِیۡہِ ۚ
হে মানুষ! তুমি নিজ প্রতিপালকের কাছে না পৌঁছা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিশ্রম করে যাবে, পরিশেষে তুমি তাঁর সঙ্গে সাক্ষাত করবে।
فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ ۙ
অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে,
فَسَوۡفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیۡرًا ۙ
তার থেকে তো হিসাব নেওয়া হবে সহজ হিসাব।
وَّیَنۡقَلِبُ اِلٰۤی اَہۡلِہٖ مَسۡرُوۡرًا ؕ
এবং সে তার পরিবারবর্গের কাছে ফিরে যাবে আনন্দচিত্তে।
وَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ وَرَآءَ ظَہۡرِہٖ ۙ
কিন্তু যাকে তার আমলনামা দেওয়া হবে তার পিঠের পিছন থেকে,
فَسَوۡفَ یَدۡعُوۡا ثُبُوۡرًا ۙ
সে মৃত্যুকে ডাকবে।
وَّیَصۡلٰی سَعِیۡرًا ؕ
এবং সে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে
اِنَّہٗ کَانَ فِیۡۤ اَہۡلِہٖ مَسۡرُوۡرًا ؕ
পূর্বে সে তার পরিবারবর্গের মধ্যে বেশ আনন্দে ছিল।
اِنَّہٗ ظَنَّ اَنۡ لَّنۡ یَّحُوۡرَ ۚۛ
সে মনে করেছিল, কখনই (আল্লাহর কাছে) ফিরে যাবে না।
بَلٰۤی ۚۛ اِنَّ رَبَّہٗ کَانَ بِہٖ بَصِیۡرًا ؕ
কেন নয়? নিশ্চয়ই তার প্রতিপালক তার উপর দৃষ্টি রাখছিলেন।
فَلَاۤ اُقۡسِمُ بِالشَّفَقِ ۙ
আমি শপথ করছি সান্ধ্য-লালিমার
وَالَّیۡلِ وَمَا وَسَقَ ۙ
এবং রাতের আর তা যা-কিছুকে জড়িয়ে রাখে তার
وَالۡقَمَرِ اِذَا اتَّسَقَ ۙ
এবং চাঁদের, যখন তা ভরাট হয়ে পরিপূর্ণতা লাভ করে,
لَتَرۡکَبُنَّ طَبَقًا عَنۡ طَبَقٍ ؕ
তোমরা এক ধাপ থেকে অন্য ধাপে আরোহণ করতে থাকবে।
فَمَا لَہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ۙ
সুতরাং তাদের কী হল যে, তারা ঈমান আনে না?
وَاِذَا قُرِئَ عَلَیۡہِمُ الۡقُرۡاٰنُ لَا یَسۡجُدُوۡنَ ؕٛ
এবং যখন তাদের সামনে কুরআন পড়া হয়, তখন সিজদা করে না?
بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا یُکَذِّبُوۡنَ ۫ۖ
বরং কাফেরগণ সত্য প্রত্যাখ্যান করে।
وَاللّٰہُ اَعۡلَمُ بِمَا یُوۡعُوۡنَ ۫ۖ
তারা যা-কিছু জমা করছে আল্লাহ তা সবিশেষ অবহিত।
فَبَشِّرۡہُمۡ بِعَذَابٍ اَلِیۡمٍ ۙ
সুতরাং তুমি তাদেরকে এক যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ ٪
তবে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা লাভ করবে নিরবচ্ছিন্ন পুরস্কার।