الليل
আল-লাইল
Ayah ২১ · Meccan · Para ৩০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
وَالَّیۡلِ اِذَا یَغۡشٰی ۙ
শপথ রাতের, যখন তা আচ্ছন্ন করে।
وَالنَّہَارِ اِذَا تَجَلّٰی ۙ
এবং দিনের, যখন তা উদ্ভাসিত হয়।
وَمَا خَلَقَ الذَّکَرَ وَالۡاُنۡثٰۤی ۙ
এবং সেই সত্তার, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।
اِنَّ سَعۡیَکُمۡ لَشَتّٰی ؕ
বস্তুত তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের
فَاَمَّا مَنۡ اَعۡطٰی وَاتَّقٰی ۙ
সুতরাং যে ব্যক্তি (আল্লাহর পথে অর্থ-সম্পদ) দান করেছে ও তাকওয়া অবলম্বন করেছে
وَصَدَّقَ بِالۡحُسۡنٰی ۙ
এবং সর্বোত্তম বিষয় মনে-প্রাণে স্বীকার করে নিয়েছে,
فَسَنُیَسِّرُہٗ لِلۡیُسۡرٰی ؕ
আমি তাকে স্বস্তিময় গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দেব
وَاَمَّا مَنۡۢ بَخِلَ وَاسۡتَغۡنٰی ۙ
পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করল এবং (আল্লাহর প্রতি) বেপরোয়াভাব দেখাল
وَکَذَّبَ بِالۡحُسۡنٰی ۙ
এবং সর্বোত্তম বিষয়কে প্রত্যাখ্যান করল।
فَسَنُیَسِّرُہٗ لِلۡعُسۡرٰی ؕ
আমি তার যাতনাময় স্থানে পৌঁছার ব্যবস্থা করে দেব।
وَمَا یُغۡنِیۡ عَنۡہُ مَالُہٗۤ اِذَا تَرَدّٰی ؕ
সে যখন ধ্বংস-গহ্বরে পতিত হবে, তখন তার সম্পদ তার কোন কাজে আসবে না।
اِنَّ عَلَیۡنَا لَلۡہُدٰی ۫ۖ
বস্তুত, পথ দেখিয়ে দেওয়া আমারই দায়িত্ব
وَاِنَّ لَنَا لَلۡاٰخِرَۃَ وَالۡاُوۡلٰی
এবং অবশ্যই, আখেরাত ও দুনিয়া আমারই কর্তৃত্বাধীন।
فَاَنۡذَرۡتُکُمۡ نَارًا تَلَظّٰی ۚ
অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম এক লেলিহান আগুন সম্পর্কে।
لَا یَصۡلٰىہَاۤ اِلَّا الۡاَشۡقَی ۙ
তাতে প্রবেশ করবে কেবল সেই, যে নিতান্ত হতভাগ্য
الَّذِیۡ کَذَّبَ وَتَوَلّٰی ؕ
যে সত্য প্রত্যাখ্যান করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে।
وَسَیُجَنَّبُہَا الۡاَتۡقَی ۙ
এবং তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে
الَّذِیۡ یُؤۡتِیۡ مَالَہٗ یَتَزَکّٰی ۚ
যে আত্মশুদ্ধি অর্জনের জন্য নিজ সম্পদ (আল্লাহর পথে) দান করে
وَمَا لِاَحَدٍ عِنۡدَہٗ مِنۡ نِّعۡمَۃٍ تُجۡزٰۤی ۙ
অথচ তার উপর কারও অনুগ্রহ ছিল না, যার প্রতিদান দিতে হত,
اِلَّا ابۡتِغَآءَ وَجۡہِ رَبِّہِ الۡاَعۡلٰی ۚ
বরং সে (দান করে) কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায়।
وَلَسَوۡفَ یَرۡضٰی ٪
নিশ্চয়ই সে অচিরেই খুশী হয়ে যাবে।