الضحى

الضحى

আদ-দুহা

Ayah ১১ · Meccan · Para ৩০

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

وَالضُّحٰی ۙ

(হে রাসূল!) শপথ চড়তি দিনের আলোর,

وَالَّیۡلِ اِذَا سَجٰی ۙ

এবং রাতের, যখন তার অন্ধকার গভীর হয়।

مَا وَدَّعَکَ رَبُّکَ وَمَا قَلٰی ؕ

তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি নারাজও হননি।

وَلَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی ؕ

নিশ্চয়ই পরবর্তী সময় তোমার পক্ষে পূর্বের সময় অপেক্ষা শ্রেয়।

وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی ؕ

অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি খুশী হয়ে যাবে।

اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی ۪

তিনি কি তোমাকে ইয়াতীম পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন?

وَوَجَدَکَ ضَآلًّا فَہَدٰی ۪

এবং তোমাকে পেয়েছিলেন, পথ সম্পর্কে অনবহিত; অতঃপর তোমাকে পথ দেখিয়েছেন।

وَوَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی ؕ

এবং তোমাকে নিঃস্ব পেয়েছিলেন, অতঃপর (তোমাকে) ঐশ্বর্যশালী বানিয়ে দিলেন।

فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ ؕ

সুতরাং যে ইয়াতীম, তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না।

وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ؕ

এবং যে সওয়াল করে, তাকে দাবড়ি দিও না

وَاَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ ٪

এবং তোমার প্রতিপালকের যে নি‘আমত (পেয়েছ), তার চর্চা করতে থাক।