সন্তানের হক

মুফতী মনসূরুল হক সাহেব৩১ জুলাই, ২০২১বান্দার হক

সন্তানকে মুসলমান বানাতে হবে। তাহলে সন্তান জানবে যে পিতা-মাতার চেহারার দিকে তাকালে হজ্জের নেকী। পিতা-মাতার মৃত্যুর পর সন্তান কুরআন শরীফ পড়বে। যখন কোন সন্তান কুরআন পড়া শিখবে, বিসমিল্লাহ বলা শিখবে যদি পিতা-মাতার কবরের আযাব চলতে থাকে তাহলে সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আর নেক সন্তান যত বেশী হবে তত ভালো। তাই সন্তানকে নেক বানাতে হলে সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের বিশেষ কয়েকটি হক।

  •  সর্বপ্রথম নেককার মেয়ে বিয়ে করা ।

  • সন্তান জন্ম হওয়ার পর ডান কানে আযান এবং বাম কানে ইকামাত দেয়া ।

  • সপ্তম দিনে সন্তানের একটা সুন্দর (মুসলিম) নাম রাখা ।

  • সপ্তম দিনে সন্তানের আকিকা করানো ।

  • সন্তানকে দীন শিক্ষা দেয়া ।

  • দীনদ্বার মেয়ে দেখে সন্তানকে উপযুক্ত সময়ে বিয়ে দেয়া ।

সন্তানকে যদি তার প্রাপ্য হক না দেয়া হয় তাহলে আমার সন্তানই আমার বিরুদ্ধে আল্লাহর নিকট এই বলে ফরিয়াদ করবে যে,

হে আল্লাহ !

  • আমার পিতা-মাতা আমাকে দীন শিক্ষা দেন নি ।

  • আপনি আমার পিতা–মাতাকে সামনে নিয়ে আসেন আমি তাদের বুকের উপর পা রেখে তারপর জাহান্নামে যাবো ।

  • আপনি আমার পিতা–মাতাকে দোজখে ফেলেন ।

সন্তানের হক | ইসলামী যিন্দেগী