নামাযের বাইরে কোন সূরার শেষে কী পড়া সুন্নাত?

মুফতী মনসূরুল হক সাহেব১০ নভেম্বর, ২০২২বিবিধ, দু‘আ দুরূদ ও যিকির

১.সূরা ফাতেহা শেষ করে বলবে آمِين। সহীহ বুখারী; হাদীস ৭৮২

২. সূরা বাকারা শেষ করে বলবে آمِين।  মুসান্নাফে ইবনে আবী শাইবা; হাদীস ৭৯৭৬

৩. সূরা আর রহমানের প্রত্যেক فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ এর পরে বলবে, لَا بِشَيْءٍ مِنْ نِعَمِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الحَمْدُ।  জামে’ তিরমিযী; হাদীস ৩২৯১

৪. সূরা ক্বিয়ামাহ শেষ করে বলবে بَلَى।  সুনানে আবূ দাঊদ; হাদীস ৮৮৭

৫. সূরা মুরসালাত শেষ করে বলবে آمَنَّا بِاللَّهِ।  সুনানে আবূ দাঊদ; হাদীস ৮৮৭

৬. সূরা শামস্ পড়ার সময় وَنَفَسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا পড়ার পর বলবে, اللهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا وَخَيْرُ مَنْ زَكَّاهَا।    তাবারানী কাবীর; হাদীস ১১১৯১

৭. সূরা আ‘লা পড়ার সময় سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى পড়ার পর বলবেسُبْحَانَ رَبِّي الْأَعْلَى এরপর বাকি অংশ পড়বে।  মুসান্নাফে ইবনে আবী শাইবা; হাদীস ৮৬৪৩

৮. সূরা তীন শেষ করে বলবে بَلَىوَأَنَاعَلَىذَلِكَمِنَالشَّاهِدِينَ।  সুনানে আবূ দাঊদ; হাদীস ৮৮৭ ,জামে’তিরমিযী; হাদীস ৩৩৪৭