সাধারণ মুসলমানদের হকসমূহ

মুফতী মনসূরুল হক সাহেব১০ নভেম্বর, ২০২২বান্দার হক

o   মুসলমান ভাইয়ের ভুল-ত্রুটি ক্ষমা করবে।

o   সে কাঁদলে তার প্রতি দয়া করবে।

o   তার দোষ-ত্রুটি গোপন করবে। ইসলাহের জন্য বলতে হলে গোপনে বলবে।

o   তার ওজর-আপত্তি মেনে নিবে।

o   তার কষ্ট লাঘব করবে।

o   সব সময় তার কল্যাণ কামনা করবে।

o   তার দেখাশোনা করবে ও তাকে ভালোবাসবে।

o   তার দায়িত্বের ক্ষেত্রে ছাড় দিবে।

o   অসুস্থ হলে সেবা-শুশ্রূষা করবে।

o   মৃত্যুবরণ করলে জানাযায় অংশ নিবে।

o   তার দা’ওয়াত কবুল করবে। কোন বিষয়ে সাহায্য চাইলে তাউফীক থাকলে সাহায্য করবে।

o   ওজর না থাকলে তার হাদিয়া কবুল করবে।

o   তার সদাচরণের প্রতিদান দিবে।

o   তার নেয়ামতের শুকরিয়া আদায় করবে।

o   প্রয়োজন হলে তাকে সাহায্য করবে।

o   তার পরিবার-পরিজনের হেফাযত করবে।

o   তার অভাব মোচন করবে।

o   তার ভালো আবেদন পূরণ করবে।

o   তার বৈধ সুপারিশ গ্রহণ করবে।

o   তার বৈধ আশা পূরণ করবে।

o   সে হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললে উত্তরে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে।

o   তার হারানো জিনিস পেলে তার কাছে পৌঁছে দিবে।

o   তার সালামের উত্তর তাকে শুনিয়ে দিবে।

o   নম্রতার সাথে ও হাসিমুখে তার সাথে কথা বলবে।

o   তার প্রতি সদাচরণ করবে।

o   তোমার উপর ভরসা করে কসম খেলে তা পূরণ করবে।

o   তার উপর কেউ জুলুম করলে তাকে সাহায্য করবে। সে কারো উপর জুলুম করলে তাকে বাধা দিবে।

o   তার প্রতি ভালোবাসা পোষণ করবে। শত্রুতা করবে না।

o   তাকে লাঞ্ছিত করবে না। যে জিনিস নিজের জন্য পছন্দ করো, তা তার জন্যও পছন্দ করবে। আত তারগীব ওয়াত তারহীব, ইমাম আসবাহানী র; হাদীস ১১৭০

o   সাক্ষাত হলে সালাম করবে, সম্ভব হলে মুসাফাহা করবে।  সহীহ মুসলিম; হাদীস ২১৬২, সুনানে আবূ দাঊদ; হাদীস ৫২১১

o   ঘটনাচক্রে পরস্পরে মনোমালিন্য হলে তিন দিনের বেশি কথা বন্ধ রাখবে না।  সহীহ বুখারী; হাদীস ৬০৬৫

o   তার প্রতি মন্দ ধারণা পোষণ করবে না।  সহীহ বুখারী; হাদীস ৬০৬৬, তাবারানী কাবীর: ২৩/১৫৬ [২৩৯]

o   তার প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করবে না।  সহীহ বুখারী; হাদীস ৬০৬৫

o   সামর্থ্যানুযায়ী সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে।  সহীহ মুসলিম; হাদীস ৭৮, জামে’ তিরমিযী; হাদীস ২১৫৯

o   ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি শ্রদ্ধা প্রকাশ করবে। জামে’ তিরমিযী; হাদীস ৪৯৪৩

o   দু’জন মুসলমানের মাঝে কলহ হলে তাদেরকে পরস্পরে মিলিয়ে দিবে।  সহীহ বুখারী; হাদীস ২৯৮৯, মুসনাদে আহমাদ; হাদীস ১৬৪০

o   তার গীবত করবে না।  সূরা হুজুরাত; আয়াত ১২, সহীহ বুখারী; হাদীস ৬০৫২, সহীহ মুসলিম; হাদীস ২৫৮৯

o   তার ধন সম্পদ বা মান-সম্মানের কোন ক্ষতি করবে না।  সহীহ বুখারী; হাদীস ১৭৩৯, সহীহ মুসলিম; হাদীস ২৫৬৪

o   যদি বাহনে আরোহণ করতে না পারে বা বাহনের উপর সামানাপত্র উঠাতে না পারে, তাহলে তার সহায়তা করবে।    সহীহ বুখারী; হাদীস ২৯৮৯, সহীহ মুসলিম; হাদীস ১০০৯

o   তাকে তুলে দিয়ে তার স্থানে বসবে না।  সহীহ বুখারী; হাদীস ৬২৬৯

তৃতীয় ব্যক্তিকে একা ছেড়ে দু’জনে কথা বলবে না।  সহীহ বুখারী; হাদীস ৬২৮৮

সাধারণ মুসলমানদের হকসমূহ | ইসলামী যিন্দেগী