রুকইয়াহ করার পূর্বে করণীয় ও সতর্কতা

প্রতিটা সমস্যা ও রুকইয়াহর কথা বিশদভাবে মূল কিতাবে (অর্থাৎ মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত রুকইয়াহ নামক কিতাব উদ্দেশ্য) আছে। রুকইয়াহ করার আগে মূল কিতাব থেকে একবার সব পড়ে নিবেন।

রুকইয়াহ চলাকালীন এবং অন্য সবসময় যে বিষয়গুলোতে আমাদেরকে অবশ্যই যত্নশীল হতে হবে:

  • প্রতিবার রুকইয়াহের আগে নামাজ পড়ে সাহায্য চাইবেন।

  • সকাল-বিকেল এবং ঘুমের আগের মাসনুন যিকির অবশ্যই করবেন।

  • প্রতি তিনদিনে একবার সূরা বাকারাহ তিলাওয়াত করবেন।

  • নিজের শরীর বন্ধের সাথে সাথে বাচ্চাদেরও বন্ধ করবেন।

  • সবসময় উযুর সাথে থাকার চেষ্টা করবেন।

  • সমস্ত ফরজ, ওয়াজিব ও ইবাদাতের প্রতি অনেক বেশি যত্নবান হতে হবে।

  • গান-বাজনা শোনা, অবৈধ সম্পর্ক, বেপর্দা ইত্যাদি এমন কিছু কাজ আছে, যা আমাদের আনন্দ দেয় অথচ এগুলো সকল আমল এবং সুস্থ ও ভাল থাকার সকল প্রচেষ্টা নষ্ট করতে যথেষ্ট।