মসজিদের দু‘আ
মসজিদে প্রবেশের দু‘আ
بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ
অর্থ: আল্লাহ তা‘আলার নামে প্রবেশ করছি। রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূলের উপর। হে আল্লাহ! আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। (সহীহ মুসলিম, হাদীস: ৭১৩, মুসনাদে আহমাদ, হাদীস: ২৬৪৭২, ২৬৪৭৩, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস: ২৯৭৫৫, সুনানে ইবনে মাজাহ, হাদীস: ৭৭১)
বি.দ্র. মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা এবং উক্ত দু‘আ পড়ার পর ইতিকাফের নিয়ত করাও সুন্নাত।
মসজিদে প্রবেশের আরেকটি দু‘আ
اَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ، وَبِوَجْهِهِ الْكَرِيْمِ، وَسُلْطَانِهِ الْقَدِيْمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
অর্থ: আমি মহান আল্লাহর কাছে, তাঁর মহৎ সত্ত্বার কাছে এবং তাঁর চিরস্থায়ী ক্ষমতার কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই।
ফযীলত: মসজিদে প্রবেশের সময় যে ব্যক্তি এই দু‘আ পড়ে শয়তান তার সম্পর্কে বলে, সে সারাদিন আমার থেকে নিরাপদ হয়ে গেল। (সুনানে আবু দাউদ, হাদীস: ৪৬৬)
মসজিদ থেকে বের হওয়ার দু‘আ
بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ مِنْ فَضْلِكَ
অর্থ: আল্লাহ তা‘আলার নামে বের হচ্ছি। রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূলের উপর। হে আল্লাহ! আমার জন্য তোমার করুণার দরজাসমূহ উম্মুক্ত করে দাও। (সহীহ মুসলিম, হাদীস: ৭২৮, মুসনাদে আহমাদ, হাদীস: ৬২৮৩)
বি. দ্র. উক্ত দু‘আ পড়ে বাম পা দিয়ে বের হওয়া সুন্নাত।