গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং রহমত লাভের দু‘আ
رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি। যদি তুমি ক্ষমা না করো এবং দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো। (সূরা ‘আরাফ, আয়াত: ২৩)
رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِيْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا، رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমরা এক আহবায়ককে ঈমানের প্রতি আহবান করতে শুনেছি (এই বলে যে,) তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের পাপসমূহ ক্ষমা করো এবং আমাদের সকল দোষ-ত্রুটি ক্ষমা করে দাও আর নেককারদের সাথে আমাদের মৃত্যু দাও। (সূরা আল-ইমরান, আয়াত: ১৯৩)
رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاۤ اَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
অর্থ: হে আমাদের প্রতিপালক! যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক তুমি আমাদের উপর এমন গুরুদায়িত্ব অর্পণ করো না যেমন দায়িত্ব অর্পণ করেছিলে আমাদের পূর্ববর্তীদের উপর। হে আমাদের প্রতিপালক! এমন ভার-বোঝা আমাদের উপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। (সূরা বাক্বারা, আয়াত: ২৮৬)
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَا اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এবং ঈমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে ক্ষমা করো এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক! নিশ্চয় তুমি দয়ালু ও পরম করুণাময়। (সূরা হাশর, আয়াত: ১০)
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
অর্থ: হে আমার প্রভু! ক্ষমা করো, আর দয়া করো। কেননা তুমিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সূরা মু’মিনূন, আয়াত: ১১৮)