খানার দু‘আ

খানা সামনে আসলে পড়ার দু‘আ

اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْمَا رَزَقْتَنَا، وَقِنَا عَذَابَ النَّارِ

অর্থ: হে আল্লাহ! তুমি আমাদেরকে যে রিযিক দান করেছ তাতে বরকত দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। (ইবনুস সুন্নী, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস: ৪৫৭)

খাওয়ার শুরুতে পড়ার দু‘আ

بِسْمِ اللهِ وَبَرَكَةِ اللهِ

অর্থ: আল্লাহ তা‘আলার নামে শুরু করছি এবং আল্লাহ তা‘আলার বরকতের সাথে এ খাবার খাচ্ছি। (মুসতাদরাকে হাকেম, হাদীস: ৭০৮৪)

খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র পড়ার দু‘আ

بِسْمِ اللهِ اَوَّلَهٗ وَاٰخِرَهٗ

অর্থ: আল্লাহ তা‘আলার নামের বরকত গ্রহণ করছিÑ খাবারের শুরুতে ও শেষে (সর্বাবস্থায়)। (সুনানে আবু দাউদ, হাদীস: ৩৭৬৭)

খাওয়ার শেষে পড়ার দু‘আ

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِيْنَ

অর্থ: সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন। (সুনানে তিরমিযী, হাদীস: ৩৪৫৭)

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنِيْ هٰذَا الطَّعَامَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ

অর্থ: সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে এই খানা খাওয়ালেন এবং আমার শক্তি ও সামর্থ্য ব্যতীতই এটা আমাকে দান করলেন।

ফযীলত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খানা খেয়ে এই দু‘আ পড়বে তার পূর্বের ও পরের সকল (সগীরা) গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (সুনানে আবু দাউদ, হাদীস: ৪০২৩)