দু'আ-দুরূদ
১০০%
বিপদের সময়ের বিশেষ কিছু আমল
* দুরূদ শরীফ ১১ বার।
* حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْلُ ১১১ বার।
অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক!
* দুরূদ শরীফ ১১ বার।
* দুঃখ ও পেরেশানীর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু‘আ পড়তেন
لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ، لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ، لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ رَبُّ السَّمٰوَاتِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ
অর্থ: আল্লাহ ব্যতীত অন্য কোনো মা’বূদ নেই, যিনি অতি মহান, সহনশীল। মহান আরশের অধিপতি আল্লাহ ব্যতীত অন্য কোনো মা’বূদ নেই। আল্লাহ ব্যতীত অন্য কোনো মা’বূদ নেই যিনি আসমানসমূহের রব এবং মহান আরশের রব । (সহীহ বুখারী, হাদীস: ৭৪৩১)