নামাযের নিয়ত
আরবীতে নামাযের নিয়ত হাদীসের কিতাবসমূহে পাওয়া যায় না। নিজ ভাষায় নিয়ত করার দ্বারাই নিয়তের উদ্দেশ্য পুরা হয়। তাই নামাযের নিয়ত নিজ ভাষায় করাই উত্তম। বাংলা ভাষা-ভাষিদের জন্য নামাযের নিয়ত বাংলায় করাই উত্তম। মুখে মুখে নিয়ত করা মুস্তাহাব। নিয়ত করার সময় খেয়াল করতে হবে, “কোন নামায” এবং “কি নামায” পড়ছি। আর ইমামের পেছনে নামায আদায় করার সময়, ইমামের ইক্তেদার নিয়ত করা জরুরী। নিচে নমুনা দেয়া হলোঃ
* আমি “ফজর” এর “সুন্নত” নামায পড়ছি। (যে নামায একা পড়া হয়)
* আমি “ফজর” এর “ফরজ” নামায “এই ইমাম“ এর পেছনে পড়ছি। (ইমামের পেছনে নামায আদায়ের ক্ষেত্রে)
* যেমন, জানাযার নামাযের নিয়ত এভাবে করতে পারেন। আমি ফরযে কিফায়ার জানাযার নামাজ, এই মাইয়্যেতের জন্য, এই ইমামের পেছনে আদায় করছি।
* ঈদের নামাযের নিয়ত এভাবে করা যায়। আমি ঈদুল ফিতর বা ঈদুল আযহার দুই রাকা‘আত ওয়াজিব নামায এই ইমামের পিছনে পড়ছি।