দু'আ-দুরূদ
১০০%
বাজারে গিয়ে পড়ার দু‘আ
لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِىْ وَيُمِيْتُ وَهُوَ حَىٌّ لَّا يَمُوْتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
অর্থঃ আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কোন মা‘বূদ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। সকল রাজত্ব তাঁরই এবং তাঁরই জন্য সকল প্রশংসা। তিনিই জীবিত করেন এবং তিনিই মৃত্যু দেন এবং তিনি চিরঞ্জীব-অমর। তিনি কখনও মৃত্যুবরণ করেন না। তাঁর হাতেই সকল কল্যাণের চাবিকাঠি। তিনি সর্বশক্তিমান।
ফযীলত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে গিয়ে উক্ত দু‘আ পড়বে আল্লাহ তা‘আলা তাকে দশ লক্ষ নেকী দিবেন, দশ লক্ষ গুনাহ ক্ষমা করবেন এবং দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। (সুনানে তিরমিযী, হাদীস: ৩৪২৮)