মাগফিরাত, রহমত, হেদায়াত, তাকওয়া, পবিত্রতা ও স্বচ্ছলতা লাভের দু‘আ

اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ الْهُدٰى وَالتُّقٰى، وَالْعَفَافَ وَالْغِنٰى

অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকট হেদায়াত, খোদাভীতি, পবিত্রতা এবং স্বচ্ছলতা প্রার্থনা করছি। (সহীহ মুসলিম, হাদীস: ২৭২১)

اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ، فَاعْفُ عَنِّيْ

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় তুমি অতি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো। সুতরাং তুমি আমাকে ক্ষমা করো।

اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ وَارْحَمْنِىْ وَاهْدِنِىْ وَعَافِنِىْ وَارْزُقْنِىْ

অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সুস্থ ও নিরাপদ রাখো এবং আমাকে রিযিক দান করো। (সহীহ মুসলিম, হাদীস: ২৬৯৭)

اَللّٰهُمَّ اٰتِنِيْ اَفْضَلَ مَا تُؤْتِيْ عِبَادَكَ الصَّالِحِيْنَ

অর্থ: হে আল্লাহ! তুমি তোমার নেক বান্দাদেরকে যা দান করো আমাকে তার সর্বোত্তমটি দান করো। (নাসায়ী, সুনানে কুবরা, হাদীস: ৯৯২১)