দু'আ-দুরূদ
১০০%
রোগাক্রান্ত ও বিপদগ্রস্ত লোক দেখলে পড়ার দু‘আ
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِه، وَفَضَّلَنِيْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيْلًا
অর্থ: সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য যিনি আমাকে মুক্ত রেখেছেন ঐ রোগ ও বিপদ থেকে যাতে তোমাকে আক্রান্ত করেছেন এবং অনেক মাখলুক থেকে আমাকে ভালো রেখেছেন।
ফযীলত: যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত ও বিপদগ্রস্ত লোক দেখে এই দু‘আ পড়বে আল্লাহ তাকে উক্ত রোগ ও বিপদ থেকে নিরাপদ রাখবেন। (সুনানে তিরমিযী, হাদীস: ৩৪৩২)