জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসা

শিক্ষা প্রকল্প

এ প্রকল্পে মোট পাঁচটি বিভাগ রয়েছে-

১. মকতব বিভাগ

এই বিভাগে শিশু প্রকৃতির সাথে সামঞ্জস্যপূ্র্ণ বিজ্ঞান ভিত্তিক নূরানী ট্রেনিং পদ্ধতিতে মাত্র এক বছরে প্রয়োজনীয় মাসায়িল, দু‘আ-কালাম, উযু-নামায ইত্যাদির বাস্তব প্রশিক্ষণ সহ পবিত্র কুরআন শরীফ সহীহ শুদ্ধভাবে পড়ায় সক্ষম করে তোলা হয় এবং অর্থ সহকারে ৪০টি হাদীসের প্রশিক্ষণসহ সুন্দর ও সহীহভাবে কুরআন পাকের তেলাওয়াত ও আমপারা মুখস্থ করিয়ে দেয়া হয় । তৎসঙ্গে সহজ পদ্ধতিতে প্রাথমিক বাংলা, ইংরেজী, অংকও শেখানো হয় ।

২. হিফজ বিভাগ

এ বিভাগে মক্তব প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রদেরকে অনূর্ধ্ব চার বছরে সম্পূর্ণ কুরআন শরীফ সহীহ শুদ্ধভাবে মুখস্ত করানো হয়। অতঃপর হিফজ সমাপনকারী ছাত্রদেরকে এবং কিতাব বিভাগে ভর্তিচ্ছু মক্তব প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রদেরকে কিতাব বিভাগে ভর্তির জন্য বিশেষ কোচিং করানো হয়।

৩. কিতাব বিভাগ

এটি জামি’আর পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থাপনা সমৃদ্ধ প্রধান বিভাগ। এই বিভাগে মক্তব বা হিফজ শিক্ষা সমাপনকারী ছাত্রদেরকে ইসলামী শিক্ষাক্রমের ক্লাশ পদ্ধতিতে মাত্র ১০ বছরে পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষার মাধ্যমে কুরআন, হাদীস, ফিকহ, তাফসীর, আকাঈদ, আদব, নাহু, ছরফ, বালাগাত, মানতিক, হিকমত, ফালসাফাহ ইত্যাদি যাবতীয় ধর্মীয় বিষয়ে পূর্ণ পারদর্শী করে বিজ্ঞ আলেম রূপে গড়ে তোলা হয় এবং তাদেরকে সর্বব্যাপী দ্বীনী খেদমত আঞ্জাম দানের জন্য সনদ প্রদান করা হয়।
দ্বীনী শিক্ষাক্রম মূল্যায়নের ভিত্তিতে কিতাব বিভাগটি মৌলিক পর্যায়ে পাঁচটি স্তরে বিভক্তঃ ইবতিদায়ী (প্রাথমিক), উস্তানী (মাধ্যমিক), সানাবী (উচ্চ মাধ্যমিক), নিহায়ী (ডিগ্রি), তাকমীল (মাষ্টার্স)। জামি’আর কিতাব বিভাগে উত্তীর্ণ আলেমগণ ‘মাওলানা’ উপাধী লাভ করেন।

৪. ইফতা কোর্স

এটি সর্বোচ্চ তাকমীল ক্লাসের ইসলামী শিক্ষাপ্রাপ্ত ছাত্রদের জন্য তাখাসসুস ফিল ফিকহ তথা ইসলামী আইন বিশেষজ্ঞ কোর্স। এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে দু বৎসরে দাওরায়ে হাদীস শ্রেণীর চুড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ আলিমদেরকে যুগ সমস্যার সমাধানে সহীহ ফতোওয়া প্রদানের যোগ্যতা সম্পন্ন করে ‘মুফতী’ সনদ প্রদান করা হয়।

৫. তাকমীলু উলূমিল হাদীস

হাদীসের ভান্ডার বিশাল বিস্তৃত। হাদীসের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার সহীহ, যঈফ, মওযু ইত্যাদি হাদীস সম্পর্কে পান্ডিত্য অর্জন করে সেই অনুযায়ী দিক নির্দেশনা প্রদান করা বর্তমান সময়ের অন্যতম দাবী। এই দাবী পূরণের লক্ষ্যে জামি’আ কর্তৃপক্ষ এতদ সংক্রান্ত কয়েক লাখ টাকার কিতাব সংগ্রহ করে এই বিভাগ চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। এই বিভাগে ২ বৎসরের শিক্ষা কোর্সের মাধ্যমে হাদীস সম্পর্কে পারদর্শী করে গড়ে তোলা হয়।

৬. দাওয়াহ বিভাগ

দেশ তথা সারা পৃথিবীতে মানুষ দীনের দাওয়াত না পেয়েে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এর মধ্যে রয়েছে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ইত্যাদি ধর্ম-গোত্রের লোক। তাদেরকে কিভাবে ইসলামের ছায়াতলে এনে দুনিয়া আখিরাতের সফলতার পথে পরিচালনা করা যায় সেই ফিকির ও মেহনত করার তরীকা এই বিভাগে হাতে কলমে শিক্ষা দেয়া হয়। এছাড়া ইসলামের নামে বিভিন্ন বাতেল ফেরকা যারা মুসলমানদের ঈমান আমল ধ্বংসের পায়তারা করেই চলেছে যেমন: কাদিয়ানী ফেরকা, লা-মাযহাবী ফেরকা, মউদুদী ফেরকা ইত্যাদি, তাদের থেকে মুসলমানের ঈমান-আমল হেফাজত করার যোগ্য দাঈ তৈরী করা হয়।