মালফুযাত
১০০%
সওয়াব ধ্বংসকারী বিষয়াদী থেকে বাঁচা-ও জরুরী
আল্লাহ ওয়ালাগণ কোন কথা না বলে যদি একেবারে নীরবও থাকেন, তবু লাভ আছে। যেমন, গোলাপ, রজনীগন্ধা নীরব থাকলেও আশপাশের সবাই সুগন্ধি অনুভব করে। অনুরূপ আতরও নীরব থাকে; কিন্তু সুগন্ধি ছড়ানো অব্যাহত রাখে এবং টিউব লাইটও শব্দ না করেই আলো দেয়। সূর্য- সেও শব্দ ব্যতিরেকেই সারা দুনিয়া আলোকিত করে। এরকম আল্লাহ ওয়ালাদের নূরও সমস্ত পৃথিবী আলোকিত করে। কারণ, লাইট আর সূর্যের চেয়ে তাঁরাও কম নয়। উত্তম ও সওয়াবের কাজ যেরকম প্রয়োজনীয়, তেমনি তার স্থায়িত্বও জরুরী। যবানের হিফাযত না করার কারণে গীবত ও আল্লাহ তা‘আলার সৃষ্টিকে কষ্ট দেয়ার ফলে ওই স্ত্রীলোকের কি অবস্থা হয়েছিল, যে নামায- রোযাসহ অনেক ইবাদত করা সত্ত্বেও জাহান্নামে গেল। সুতরাং, ‘সওয়াব ধ্বংসকারী বিষয়াদী থেকে বাঁচা-ও জরুরী।’ অর্থাৎ গুনাহ্ (বিশেষ করে হুকুকুল ইবাদ নষ্ট করার গুনাহ) থেকে বেঁচে থাকার ব্যবস্থা করা।