নিজের যোগ্যতার মূল্যায়ন

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৩০ জানুয়ারি, ২০২৪আত্মশুদ্ধি, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

প্রত্যেকে নিজের মূল্য নিজেই নির্ধারণ করা শুরু করেছে। এবং স্বভাবতই নিজের যোগ্যতার চেয়ে অধিক মূল্য নির্ধারণ করে। অতঃপর লোকেরা যখন তার নিজ কর্তৃক নির্ধারিত মূল্যের বিপরীত আচরণ করে, তখন তাদের বিরুদ্ধে গীবত- শেকায়েতে লিপ্ত হয়।