ইংরেজী শিখা নিষেধ না, ইংরেজ হওয়া নিষেধ

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২বিবিধ, রাজনীতি ও ব্রিটিশের আগ্রাশন

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, উলামায়ে কেরাম ইংরেজী শিখতে নিষেধ করেন না। ইংরেজ হতে নিষেধ করেন। যদি ইংরেজী শিখে দাওয়াতের নিয়তে, হালাল উপার্জনের নিয়তে, তাহলে সওয়াব হবে, তবে ইংরেজ হওয়া যাবে না। অর্থাৎ তাদের চাল-চলন বেশ-ভুষা ধারণ করা যাবে না। কিন্তু কথায় আছে যে যায় লংকায়, সে হয় হনুমান। তেমনি যেই যায় ইংরেজী শিখতে, সেই হয় ইংরেজ।

ইংরেজী শিখা নিষেধ না, ইংরেজ হওয়া নিষেধ | ইসলামী যিন্দেগী