মালফুযাত
১০০%
কুরআন থেকে হিদায়াত লাভের সহীহ তরীকা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কুরআন মাজীদ এমন এক কিতাব, এর মধ্যে যে ব্যক্তি যা খুঁজবে তা পেয়ে যাবে। কাদিয়ানী, রেজভী ও অন্যান্য গোমরাহ ফেরকা সবাই কুরআন দিয়ে নিজ মাযহাব সাবেত (প্রমাণ) করেছে। যদিও ঘাড় মুটকিয়ে সাবেত (প্রমাণ) করতে হয়। তাই সবচেয়ে নিরাপদ পন্থা হলো, প্রথমে একটি আয়াত নিবে এরপর দেখবে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী ও তাবেয়ীগণ এখানে কী বলেছেন এবং আকাবীর হতে কী বর্ণিত আছে। এই তরীকায় মেহনত করলে কুরআন হিদায়েত হবে। আর যদি নিজের থেকে কোন বিষয় নির্দিষ্ট করে অতঃপর কুরআনে এর দলীল খোঁজা হয়, তবে গোমরাহ হওয়ার সমূহ আশংকা রয়েছে।