টর্চ নয় পূর্ণিমার চাঁদের ন্যায় হতে হবে

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২উলামা তোলাবা, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, উলামাদের দায়িত্ব জনগণের ময়দানে নেমে জনগণকে সচেতন করা। উলামাদেরকে হাদীসে চাঁদের সাথে তুলনা করা হয়েছে। পূর্ণিমার চাঁদ সব জায়গায় আলো দেয়। কিন্তু টর্চ লাইট কেবল একদিকে আলো দেয়। শুধু মসজিদ বা মাদরাসা নিয়ে থাকা টর্চ এর মত। অন্য এক হাদীসে উলামাদেরকে মুষলধারে বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। যার অর্থ বিনা দাওয়াতে জনগণের কাছে দীন নিয়ে যাওয়া। চাই তারা আমাদের যাওয়াকে পছন্দ করুক বা না করুক। আল্লাহ বলেন, উলামাদেরকে আমি কুরআনের নূর দান করেছি, সুন্নতের নূর দান করেছি। এটা উলামাদের জন্য জরুরী যে, তারা ঐ নূর দিয়ে জনগণকে বুঝাবে। সালাম, মুসাফাহা, মসজিদের সুন্নাত, দীনের সমস্ত জরুরী মাসাইল ইত্যাদি প্রতিটি জিনিস জনগণকে শিখানো উলামাদের কাজ।

টর্চ নয় পূর্ণিমার চাঁদের ন্যায় হতে হবে | ইসলামী যিন্দেগী