মালফুযাত
১০০%
দীন চমকাবে সুহবতের দ্বারা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কারো প্রশংসা করার দ্বারা বা সমালোচনা করার দ্বারা কখনো কোন লাভ হয় না। এটাতো মনের ব্যাপার। দীনতো চমকাবে মুহাব্বত আর দয়া-মায়ার দ্বারা। সবচেয়ে বড় দয়া হলো কোন বান্দাকে আল্লাহর সাথে জুড়ে দেয়া। রাসূলের ﷺ দরদ যদি কারো দিলে থাকে তো সে শত্রুকেও দাওয়াত দিয়ে জান্নাতে নেয়ার চেষ্টা করবে। সুদ-ঘুষ আর হারাম খাওয়া এবং কুকুর পালার কারণে মানুষের দিল থেকে দয়া-মায়া উঠে যাচ্ছে।