মালফুযাত
১০০%
চল্লিশা করা বিদ‘আত এবং হিন্দুয়ানী প্রথা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মৃত্যুর ৪০ দিন পর চল্লিশা, কুলখানীর ব্যবস্থা করা বিদ‘আত। যা হিন্দুদের শ্রাদ্ধ পালন থেকেও অদ্ভুত। হিন্দুরা মৃত্যুর ৪০ দিন পর শ্রাদ্ধ খাওয়ায়। এর দেখাদেখি মুসলমানরা চল্লিশা খাওয়ায়। হিন্দুদের অনুসরন করে। এসকল হারাম কাজ থেকে বিরত থাকা অত্যান্ত জরুরী। আল্লাহ তা‘আলা কুরআনে বলেছেন,
يآايها الذين آمنوا ادخلوا فى السلم كافة
“হে! ঈমানদারগণ তোমরা পরিপূর্ণরুপে ইসলামে প্রবেশ কর।” আর পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশের জন্য এ-জাতীয় গর্হিত কাজ থেকে দূরে থাকতে হবে।