ভক্ত নয়, হিতাকাঙ্খি হতে হবে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ভক্তবৃন্দ শায়েখের প্রতি অনেক সুধারণা নিয়ে আসে, তিনি কোন গুনাহ করতে পারেন না। তিনি এমন হবেন, ওমন হবেন। পরে যদি তার সামনে শায়েখের কোন দোষ-ত্রুটি প্রকাশ পায় তাহলে শায়েখের দরবার ছেড়ে চলে যায়। এবং মানুষের কাছে কুৎসা রটাতে থাকে, গাল মন্দ করতে থাকে। আর যারা হিতাকাঙ্খি, কল্যাণকামী হয়, তারা শায়েখের কোন ত্রুটি দেখলে সংশোধনের চেষ্টা করে। শায়েখকে ফেলে চলে যায় না। তাই হযরত থানবী রহ. বলতেন, ভক্তবৃন্দদের ব্যপারে আমি শংকায় থাকি। আর হিতকামীদের বেশী পছন্দ করি, ভালবাসি। হিতকামী হলে শায়েখের কোন ভুল নজরে পড়লে, তাকে তা থেকে উদ্ধার করবে, দু‘আ করে, কান্নাকাটি করে, যেভাবেই হোক তাকে ফিরিয়ে আনবে। এটা হলো তাদের মুহাব্বতের নিদর্শন। আর ভক্ত হলে ভেগে যাবে, ভাগনেওয়ালাকেই সংক্ষেপে ভক্ত বলে। তাই ভক্ত না হয়ে হিতকামী হওয়ার চেষ্টা কর।