শায়েখের মহত্ব

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, শায়েখের কাজ হলো অযোগ্যকে যোগ্য বানানো। যার দ্বারা কোন কাজ সম্ভব না শায়েখ তাকেও এমনভাবে যোগ্যতাসম্পন্ন করে তৈরি করেন যে, ঐ অযোগ্য লোকের দ্বারা এমন কাজ হয় যা কোন মুফতী, শাইখুল হাদীস থেকে হয় না। যেমন, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর এমন এমন খলীফা ছিলো যারা কিনা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত ছিলেন না আবার মাদরাসায় ও পড়েন নি। কিন্তু পরবর্তিতে তারাই এমন সকল কাজ করে গেছেন, যে তা থেকে উলামারাও এখন ফায়দা হাসিল করছেন।

শায়েখের মহত্ব | ইসলামী যিন্দেগী